লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট (LESEP), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে গারট্ট দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির সুপার মোহাম্মদ আহসান হাবিবুল্লাহ সরকার মহোদয়ের নেতৃত্বে শিক্ষক ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে আম, লটকন, আমড়া এবং বনজ প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
এ উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি এবং সবুজ পৃথিবী গড়ার দৃঢ় অঙ্গীকার বহন করে।


